বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আমাদের সম্পর্কে

যাঁদের আত্মত্যাগে আমাদের মাতৃভাষা বাংলা আজ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত, সেই ভাষাশহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। একুশের চেতনাকে ধারণ করে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রিয় জন্মভূমি স্বাধীন বাংলাদেশ। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা—‘একুশে বাংলা’।