আর্কাইভ
ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮
স্পেনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম বড় অভিবাসী পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান চক্র ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। অভিযানে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ১৮টি দ্রুতগতির নৌকা। স্পেনের সিভিল গার্ড, ন্যাশনাল পুলিশ, ইউরোপোল এবং ফ্রান্স, পর্তুগাল ও পোল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় এই অভিযান পরিচালিত হয়। ইউরোপোল জানিয়েছে, ২০২৩ সালে শুরু হওয়া এই অভিযান গত ১৬ জুনের বিশেষ অভিযানের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কর্তৃপক্ষের দাবি, চক্রটি অভিবাসীদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে প্রবেশ করাত। অতিরিক্ত যাত্রী বোঝাই ছোট নৌকায় করে উত্তাল সমুদ্র পাড়ি দিতে বাধ্য করা হতো তাদের। অনেক সময় যাত্রীদের নিরাপত্তাহীন অবস্থায় নৌকায় রাখা হতো বলেও অভিযোগ করা হয়েছে। স্পেনের সিভিল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, এটি ছিল ভূমধ্যসাগরে শনাক্ত হওয়া সবচেয়ে জটিল ও বিপজ্জনক আন্তঃদেশীয় অপরাধী নেটওয়ার্কগুলোর একটি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে স্পেনে ৭৭ জ…